শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

আবারও রণবীর-ক্যাটরিনার ঘনিষ্ঠ মুহূর্ত ফাঁস !

শুটিং শেষ। সারা দিনের ক্লান্তিতে আলস্য জড়িয়ে ধরেছে ইউনিটের সকলকে। এই তো সুযোগ! হাত ধরাধরি করে বেরিয়ে পড়লেন তারা। ভিয়েনার রাস্তায় ঘনিষ্ঠভাবে কাটালেন সুন্দর একটা বিকেল। তারা রণবীর কাপূর এবং ক্যাটরিনা কাইফ। বলিউডে যাদের সম্পর্ক নিয়ে তুমুল জল্পনা। সেখানে ক্যাটের কাঁধে হাত দিয়ে রণবীরকে হাঁটতে দেখা গিয়েছে।

পরিচালক করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিংয়ে আপাতত ব্যস্ত রয়েছেন রণবীর। লন্ডনে প্রথম দফার শুটিংয়ের পর এখন কলাকুশলীদের নিয়ে ভিয়েনায় শুটিং করছেন করণ।


গত ২৮ সেপ্টেম্বর রণবীরের জন্মদিনে লন্ডনে শুটিং স্পটেই হাজির হয়েছিলেন ক্যাটরিনা। নায়ককে সারপ্রাইজ দিতে এক দিন আগেই পৌঁছে গিয়েছিলেন তিনি। নিজের শুটিং থেকে ছুটি নিয়ে ফের ভিয়েনায় রণবীরের সঙ্গে দেখা করতে গিয়েছেন ক্যাট সুন্দরী। ভিয়েনার রাস্তায় একান্তে দেখা গেল তাদের।

সেখানেও পাপারাৎজিরা তারকাদের পিছু ছাড়েননি। এমনকী রণবীর-ক্যাটরিনার অনুরাগীরাও তাদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। সেলেবরাও ভক্তদের হতাশ করেননি। তবে এ সবের মধ্যেই তাদের রোমান্টিক ভাবে হাঁটা আর হয়ে উঠল না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন