সবাইকে অলটিউনস এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
কি দরকার নাকি তাহলে এই টিপস টা আপনার জন্যই। ফেসবুকের অনেক প্রয়োজনীয় এই ট্রিকস টি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না । অনুরোধ রইল সবার প্রতি আপনারা সবাই এই পোস্টি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ।
ফেসবুকে ফ্রেন্ডলিস্ট লুকানো :
ফেসবুকে ইচ্ছে করলেই অনেক কিছু করা যায়। যেমন- আপনার ফ্রেন্ডলিস্ট লুকাতে এবং তা আবার দেখাতেও পারবেন। সাধারণত ফ্রেন্ডলিস্ট দেখানো থাকে। ইচ্ছে করলে আপনার ফ্রেন্ডলিস্ট সহজেই লুকাতে পারবেন। এর জন্য Accounts>Privacy Settings-এ ক্লিক করুন। এখানে দেখুন Choose your privacy Settings-এর নিচে Connecting on Facebook নামে একটি অপশন রয়েছে। এখানে View Settings এর লিঙ্কে ক্লিক করুন। এখানে বেশ কিছু অপশন রয়েছে। এর মধ্যে See your friend list-এর ডান পাশে থাকা বাটনে ক্লিক করুন। এখানে Custom সিলেক্ট করুন। কাস্টম অংশ থেকে Only Me সিলেক্ট করে দিন। এর ফলে আপনি ছাড়া আপনার ফ্রেন্ড বা অন্য কেউ আপনার ফ্রেন্ডলিস্ট দেখতে পাবে না।
সার্চলিস্টে নিজেকে লুকানো :
অনেক ফেসবুক ব্যবহারকারী রয়েছেন যারা নিজেদেরকে শুধু ফ্রেন্ড ও পরিচিত জনের সাথে যুক্ত করতে চান। সেই সাথে চান অন্য কেউ যেনো তাদের খুঁজে না পায় সে ব্যবস্থা রাখতে। এই ধরনের প্রাইভেসি সেট করার জন্য Accounts>Privacy Settings-এ ক্লিক করুন। এখানে Choose your privacy Settings-এর নিচে Connecting on Facebook নামে একটি অপশন রয়েছে। এখানে View Settings-এর লিঙ্কে ক্লিক করুন। এখানে দেখুন Search for you on Facebook নামে একটি অপশন রয়েছে। এখানে ডান পাশের অপশন থেকে Friends Onlyতে ক্লিক করুন। অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝামেলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ফেসবুক ব্যবহারকারী এই অপশনটি ব্যবহার করে থাকেন।
(সুত্র : কমজগত)
থেকে কপি করা হয়েছে । আপনাদের সুবিধার জন্য
কোন সমস্যা থাকলে যোগাযোগ পেজে জানান। ধন্যবাদ অলটিউনস এর সাথেই থাকুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন